করোনাভাইরাসে আক্রান্ত কণ্ঠশিল্পী নকীব খান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার নকীব খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে নিজ বাসাতেই তিনি চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন।

Manual3 Ad Code

সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েকদিন ধরে শরীরে দুর্বলতা অনুভব করছিলেন নকীব খান। করোনার বিশেষ কোনো লক্ষণ না থাকলেও তিনি নমুনা পরীক্ষা করতে দেন। ১২ নভেম্বর রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ এসেছে।’

Manual4 Ad Code

 

 

Manual4 Ad Code

তিনি আরও বলেন, ‘বর্তমানে নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন নকীব খান। রয়েছেন আইসোলেশনে। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।’

Manual1 Ad Code

নকীব খান দেশের জনপ্রিয় ব্যান্ড রেনেসাঁর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। গান গাওয়ার পাশাপাশি সুরকার, গীতিকার হিসেবেও তিনি সমাদৃত। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- নিজের কণ্ঠে ‘মন শুধু মন ছুঁয়েছে’, আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘এখন অনেক রাত’, ‘তুমি বললে’, কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ক্লোজআপ ওয়ান থিম সং ‘যদি লক্ষ্য থাকে অটুট’ ইত্যাদি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code