আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন: বাইডেনের সঙ্গে গোপনে যোগাযোগ করছেন হোয়াইট হাউজের কর্মকর্তারা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: নির্বাচনে পরাজয় মেনে নিতে ডোনাল্ড ট্রাম্প অস্বীকৃতি জানিয়ে আসলেও তার প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বাড়ছে অসন্তোষ আর বিভ্রান্তি। নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইতোমধ্যেই যোগাযোগ শুরু করেছেন হোয়াইট হাউজের বেশ কিছু বর্তমান ও সদ্য সাবেক হওয়া কর্মকর্তা। সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বড় ব্যবধানে জয় স্পষ্ট হয়ে উঠেছে। তবে এখনও তা মানতে রাজি নন পাবলিকান নেতা ট্রাম্প। হোয়াইট হাউজ দখলে রাখতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। বর্তমান প্রেসিডেন্টের এমন তৎপরতায় অস্বস্তিতে রয়েছেন তার সহযোগীরা। ট্রাম্পের মতোই এখনও বাইডেনের জয় স্বীকার করেনি যুক্তরাষ্ট্রের জেনারেল সার্ভিসেস প্রশাসন। ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়াও শুরু করেনি তারা। ফলে বিভিন্ন ফেডারেল এজেন্সির যোগাযোগ, প্রশাসনে নতুন নিয়োগে র জন্য প্রয়োজনীয় তহবিল এবং গোয়েন্দা তথ্য এখনও পাচ্ছেন না বাইডেন ও তার ট্রানজিশন টিম। এর মধ্যেই বাইডেনের টিমের সঙ্গে নীরব যোগাযোগ শুরু করেছেন হোয়াইট হাউজের বেশ কয়েক কিছু কর্মকর্তা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code