করোনা পরিস্থিতি মাস্ক না পরলে কঠোর ব্যবস্থা: মন্ত্রিপরিষদ সচিব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নাগরিকদের মাস্ক পরা নিশ্চিত করতে আরও কঠোর হবে সরকার। প্রয়োজন হলে জরিমানার পরিমাণ বাড়িয়ে আরও বেশি সংখ্যায় মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, নাগরিকদের মাস্ক পরার বিষয়টি আরও বেশি বেশি করে প্রচার করার জন্য, যাতে মানুষ মাস্ক ব্যবহার করে। মাস্ক ব্যবহার না করলে ভ্যাকসিন বলেন, আর ওষুধ বলেন প্রোটেকশন কোনও কাজে আসবে না। যেহেতু রাজধানীর হাসপাতালে রোগী বেড়ে গেছে, সেটা থেকে মনে হচ্ছে যে, করোনা কিছুটা বেড়েছে। তিনি বলেন, কোভিড-১৯ (করোনাভাইরাস) মহামারির মধ্যে জনগণকে মাস্ক পরা নিশ্চিত করতে জরিমানায় কাজ না হলে, শাস্তি আরও কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা বলেছি, আরও এক সপ্তাহ দেখতে। জরিমানায়ও যদি মানুষ সচেতন না হয়, তাহলে আরেকটু কঠোর শাস্তির দিকে যেতে হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code