

ডেস্ক নিউজ: শরিয়াহভিত্তিক সুকুক (ইজারা সুকুক) এত দিন কেবলমাত্র অভিহিত মূল্যে ক্রয়-বিক্রয়যোগ্য ছিল। বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী— এই সুকুকটি সম্মত মূল্যে সেকেন্ডারি মার্কেটেও কেনা-বেচা করা যাবে।
রবিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।
২০২০ সালের ডিসেম্বরে শরিয়াহভিত্তিক সুকুক বন্ড বাজারে ছাড়ে সরকার। বিনিয়োগকারীদের কাছে দুই দফায় ৮ হাজার কোটি টাকার সুকুকের সার্টিফিকেট বিক্রি করতে চেয়েছিল বাংলাদেশ ব্যাংক। যার বিপরীতে বিনিয়োগকারীরা মুনাফাও পাবেন।