দেশে করোনার টিকা আসছে জানুয়ারিতে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক নিউইয়র্ক: জানুয়ারিতেই দেশে করোনার টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জানুয়ারি থেকে প্রতি মাসে ৫০ লাখ করে অক্সফোর্ডের টিকা আসবে। মোট তিন কোটি টিকা আসবে।

Manual4 Ad Code

রোববার স্বাস্থ্য অধিদফতরে ভারতের সিরাম ইন্সটিটিউটের সঙ্গে ভ্যাকসিনসংক্রান্ত চুক্তি সই হওয়ার পর তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব কিছু ঠিক থাকলে জানুয়ারিতেই ভ্যাকসিনের প্রথম চালান আসবে দেশে। এর পর প্রতি মাসে ৫০ লাখ করে ৬ মাসে তিন কোটি ডোজ টিকা দেশে আসবে।

অন্যান্য দেশ থেকেও করোনার টিকা আনার চেষ্টা চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, অক্সফোর্ড ছাড়াও রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রেও ভ্যাকসিনের বিষয়ে যোগাযোগ হচ্ছে। অক্সফোর্ডের করোনা টিকা তিন কোটির বেশি দিতে না পারলে অন্য দেশ থেকেও ভ্যাকসিন আনা হবে।

Manual5 Ad Code

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ-সুইডিশ ওষুধ নির্মাতা অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা ভারতে উৎপাদন করবে সিরাম ইন্সটিটিউট। এ টিকা আনতে ৫ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় ভারতের সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে।

Manual1 Ad Code

চুক্তি অনুযায়ী, বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে অক্সফোর্ডের উদ্ভাবিত টিকা সরবরাহ করবে সিরাম ইন্সটিটিউট।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code