পশুপালন ও শাক-সবজি চাষে চরাঞ্চলের দরিদ্র জনগোষ্টির জীবনমান উন্নয়ন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

রৌমারী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের রৌমারীতে চরাঞ্চলের দরিদ্র জনগোষ্টির জীবনমান উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে পশুপালন ও শাক-সবজি চাষের মাধ্যমে। সরকারি উন্নয়নের পাশাপাশি চর ও উপকূলিয় এলাকা গুলোতে সুবিধাবঞ্চিত মানুষ গুলোর জীবনমান উন্নয়নের মাধ্যমে সমমর্যাদাসহ পূর্ণ জীবন যাপনের মান প্রতিষ্ঠা করার লক্ষ্যে কিছু বেসরকারি সংস্থা দিবা-রাত্রি একাকার করে পরিশ্রম করে আসছে। কুড়িগ্রাম জেলা সদর, চিলমারী ও রৌমারী উপজেলার মোট ২৪টি গ্রামে “ফ্রেন্ডশিপ“ এর ট্রান্সজিসন ফান্ড (এএসডি) প্রকল্পের মাধ্যমে “ফ্রেন্ডশীপ“ দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির অসহায় দুস্থদের বিভিন্ন সচেতনতা মূলক প্রশিক্ষনসহ ভেড়া প্রদান, মৌসুম ভিত্তিক উন্নতমানের বিভিন্ন প্রকার সবজি বীজ, কীটনাশক ফাঁদ ও ঔষধ বিতরণ করা হচ্ছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, “ফ্রেন্ডশিপ“ এর ট্রান্সজিসন ফান্ড (এএসডি) প্রকল্পে ফ্রেন্ডশিপ বন্দবের ইউনিয়নের চরাঞ্চলের ব্ঘামারা গ্রামের দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটিতে মোট ৩০টি সদস্যর মাঝে একটি করে ভেড়া ও উন্নতমানের সবজি বীজ বিতরনসহ বিভিন্ন সচেতনতামুলক প্রশিক্ষণ দেয়া হয়েছে। এতে করে প্রতিটি সদস্য লাভবান ও নিজের অধিকার আদায়ে সচেতন হচ্ছে।

Manual8 Ad Code

“ফ্রেন্ডশীপ“ এর এএসডি প্রজেক্ট ম্যানেজার আশরাফুল ইসলাম মল্লিক সাংবাদিকদের জানায়, চরাঞ্চলের দরিদ্র জনগোষ্টির জন্য আয় বৃদ্ধি মূলক কাজের সৃষ্টি করা, দারিদ্র দূরিকরণ এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে ফ্রেন্ডশীপের গ্রামের একশন সেক্টরের এএসডি প্রজেক্টের মাধ্যমে আমরা চরাঞ্চলের দরিদ্র সদস্যদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে থাকি। যেমন, শাক-সবজি উৎপাদন, গবাদি পশু পালন এবং হাঁস-মুরগি পালনের উপড় আমরা প্রশিক্ষণ প্রদান করে প্রশিক্ষণ শেষে এগুলো তাদের দেয়া হয়। এছাড়াও চর থিয়েটরের আয়োজন করে থাকি।

Manual6 Ad Code

এব্যাপারে ৩নং বন্দবের ইউপি চেয়ারম্যান কবির হোসেন “ফ্রেন্ডশিপ“ সংস্থার এএসডি প্রজেক্টকে কৃতজ্ঞ জানিয়ে বলেন, চলমান বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম চালাচ্ছে পাশাপাশি বিভিন্ন ধরণের ত্রাণ সামগ্রী এবং ছাগল, ভেরা, হাঁস, মুরগি ও বিভিন্ন ধরণের সবজি বীজ দিয়ে আসছে। এতে করে বন্যা পরবর্তী কালিণ সময়ের কষ্ট কাটিয়ে উঠেছে আমার চরাঞ্চলের জনগোষ্টি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code