লালপুরে ঐতিহ্যবাহী মাছধরা উৎসব পালিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

লালপুর (নাটোর) :

Manual3 Ad Code

নাটোরের লালপুরের বুকচিরে বয়ে গেছে খলিষাডাঙ্গা নদী। নদীর দুইতীরে শত শত নারী,পুরুষ ও শিশুদের হৈচৈ এবং নদীতে ছিল শতাধিক মানুষ, তাদের হাতে ছিল হরেক রকমের মাছ ধরার জাল। কারো হাতে পলো, কারো হাতে চাবিজাল, কেউবা খেয়াজাল, টানা জাল, ছেকা জাল আরো নানা রকম জাল। আর যাদের মাছ ধরার জাল নেই, তো কি হয়েছে? হাততো আছে, সঙ্গে পাতিল নিয়ে খালি হাতেই নেমেছে বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত। এমনি একটা আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে শনিবার (৫ ডিসম্বর) দিনব্যাপি ঐতিহ্যবাহী মাছধরা উৎসব পালিত হল নাটোরের লালপুর উপজেলার কেশবপুর গ্রামে।
এলাকাবাসীরা জানান, গত কয়েকদিন ধরে উপজেলার কেশবপুর,ইসলামপুর গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া খলিষাডাঙ্গা নদীতে মাছধরা উৎসব পালনের জন্য পার্শবর্তী চকনাজিরপুর, ইসলামপুর বিজয়পুর,ভুইয়াপাড়া সহ আশেপাশের গ্রামে খবর দেয়া হয়। সকাল হতেই মাছ ধরার জন্য আশেপাশের গ্রাম থেকে তাদের জাল ,পলো সহ মাছ ধরার নানা সরঞ্জাম নিয়ে জড়ো হতে থাকে কেশবপুর হাই স্কুল মাঠে। এরপর একসাথে হয়ে সবাই পার্শবর্তি ইসলামপুর গ্রামে যায়। সেখানে দুপুর ১১টার দিকে হোলই (এক ধরনের শ্লোগান) দিয়ে নেমে পড়ে খলিষাডাঙ্গা নদীতে। শুরু হয় মাছ ধরার কাজ। হরেক রকম জালে মাছ ধরছে নদীতে আর নদীর দুই তীরে শত শত নারী,পুরষ,শিশুরা এ উৎসবের আনন্দ উপভোগ করছে। দিন ব্যাপি এ উৎসবে অনেকে মাছ পেয়ে খুব খুশি তবে যারা মাছ পায়নি তারাও খুশি এ উৎসবে সামিল হতে পেরে। মাছ ধরা উৎসবের প্রধান আকর্ষন হলো বোয়াল মাছ ধরা। এ সময় বোয়াল,সোলসহ নানা ধরনের মাছ ধরা পড়ে। যারা খেয়াজাল বা শুধু হাতদিয়ে মাছ ধরেছে তারা পেয়েছে পুটি, টেংরা, টাকি, গুচি সহ নানান ধরনের খুচরা মাছ। মাছ ধরা উৎসবের প্রধান আয়োজক কেশবপুর গ্রামের আনছার আলী ও আফজাল হোসেন পান্না জানান,এ উৎসব আমাদের শত বছরের ঐতিহ্য, আশেপাশের সকল গ্রামের মানুষের সমন্বয়ে এই মাছ ধরার আনন্দটাই আলাদা। একই গ্রামের সাব্বির হোসেন জানান, দুটি বোয়াল মাছ পেয়েছে। নজরুল ইসলাম জানান, কয়েকটি সোল মাছ পেয়েছি তাই আরোও বেশি ভালো লাগছে। আয়োজকরা জানান,এবছর নদীর প্রায় দুই কিলেমিটার এলাকায় মাছ ধরা হয়েছে, এতে প্রায় অর্ধ শতাধিক বোয়াল ধরা পড়েছে, সেই সাথে আরো শতাধিক সোল,রুইসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code