ম্যারাডোনাকে গোল উৎসর্গ করতে গিয়ে হলুদ কার্ড পেলেন মেসি!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

বর্তমান ফুটবলের অন্যতম মহাতারকা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি হলুদ কার্ড পেলেন তার গুরু আরেক মহাতারকা ও আর্জেন্টাইন সুপারস্টার সদ্য প্রয়াত দিয়েগো ম্যারাডোনাকে গোল উৎসর্গ করতে গিয়ে।

Manual8 Ad Code

গোল করার পর ম্যারাডোনার স্মৃতির প্রতি সম্মান জানাতে গিয়ে বার্সার জার্সি খুলে ফেলেন লিওনেল মেসি। জার্সি খুলতেই বেরিয়ে আসে লিওয়েলস ওল্ড বয়েজের জার্সি নম্বর ১০, যে জার্সি পরে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় খেলেছেন ‘ফুটবল ঈশ্বর’ম্যারাডোনা। আর মেসির ক্লাব ক্যারিয়ারও শুরু হয়েছিল ওল্ড বয়েজেই।

Manual7 Ad Code

এরপর দুই হাত বাড়িয়ে সাবেক গুরুর প্রতি ভালোবাসার চুম্বনও ছুড়ে দেন মেসি। কিন্তু মাঠের রেফারি বিষয়টি আবেগের দৃষ্টিতে দেখেননি। তিনি সঙ্গে সঙ্গে বার্সা অধিনায়ককে হলুদ কার্ড দেখান।
এতে অবশ্য তার দোষ নেই। কারণ নিয়ম এটাই। কিন্তু এই হলুদ কার্ড দেখিয়ে স্বস্তিতে নেই রেফারি। তিনি নিজেই চান, ফিফা যেন মেসির হলুদ কার্ড প্রত্যাহার করে নেয়।

ঘটনাটি ঘটে রবিবার দিবাগত রাতে স্প্যানিশ লিগে বার্সেলোনা বনাম ওসাসুনার ম্যাচে। ম্যাচটি কাতালানরা জেতে ৪-০ গোলে। দলের হয়ে দুর্দান্ত একটি গোল করেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। গোলটি করে তা প্রয়াত ম্যারাডোনাক উৎসর্গ করার জন্য বার্সার জার্সি খুলে ভেতরে থাকা ওল্ড বয়েজের জার্সি পরে হাত দুটো উপরে তুলে ধরেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রিয় গুরুকে গোল উৎসর্গ করতে গিয়ে বার্সার জার্সি খোলায় নিয়ম অনুযায়ী হলুদ কার্ড দেখতে হয়েছে মেসিকে। তবে ম্যাচের রেফারি অ্যান্তোনিও ম্যাতিউ আশা প্রকাশ করেন মেসির এই হলুদ কার্ড প্রত্যাহার করে নেবে ফিফা।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code