কংগ্রেস ছেড়ে শিবসেনায় ভিড়ছেন ঊর্মিলা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

এবার শিবসেনায় যোগ দিচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। আগামীকাল মঙ্গলবার তিনি যোগ দিতে পারেন বলে দলের পক্ষ থেকে বলা হয়েছে। সোমবার বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

Manual6 Ad Code

শিবসেনার প্রধান ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ সহযোগী হর্ষল প্রধান জানিয়েছেন, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উপস্থিতিতে ঊর্মিলা শিবসেনায় যোগ দেবেন।

Manual4 Ad Code

 

এর আগে ২০১৯ সালে কংগ্রেসে যোগ দেন ঊর্মিলা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছিলেন।

Manual7 Ad Code

লোকসভার মুম্বাই উত্তর আসনে কংগ্রেসের প্রার্থী হয়ে ঊর্মিলা ব্যাপক আলোচনার জন্ম দেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি জয়ী হতে পারেননি।

Manual5 Ad Code

এর ৫ মাসের মাথায় ঊর্মিলা কংগ্রেস ছাড়েন। তিনি মুম্বাইয়ে দলীয় অন্তর্দ্বন্দ্বের অভিযোগও তোলেন।

মুম্বাই কংগ্রেসের শীর্ষ নেতা সঞ্জয় নিরুপম এবং তার ঘনিষ্ঠ দুই সহযোগী সন্দেশ কোন্দভিলকর এবং ভূষণ পাটিলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তোলেন ঊর্মিলা। তবে মহারাষ্ট্র আঞ্চলিক কংগ্রেস কমিটির (এমআরসিসি) তৎকালীন প্রধান মিলিন্দ দেওরাকে লেখা ওই চিঠির সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। তা নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। ঊর্মিলার মতে, এভাবে সংবাদমাধ্যমে কাছে ‘চিঠি ফাঁস করে দেয়া নির্লজ্জ বিশ্বাসঘাতকতার শামিল।

সম্প্রতি ঊর্মিলা আরেক বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে বিবাদে জড়িয়ে আলোচিত হন। এখন ঊর্মিলার শিবসেনায় ভেড়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পিটিআই জানিয়েছে, শিবসেনা ঊর্মিলার নাম মহারাষ্ট্রের গভর্নরের কাছে গভর্নর কোটায় লেজিসলেটিভ কাউন্সিলে মনোনয়নের জন্য পাঠিয়েছে। খবরে বলা হয়েছে, রাজ্যপালের কোটায় মহারাষ্ট্রের বিধান পরিষদের সদস্য হিসেবে ঊর্মিলাকে মনোনয়ন দিয়েছে শিবসেনা। ইতিমধ্যে তার নাম মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির কাছেও পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code