ডেস্কটপে ভিডিও কলের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: ডেস্কটপে ভিডিও এবং ভয়েস কল করার সুবিধা চালু করতে যাচ্ছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ হোয়াটসঅ্যাপ। এটি দ্রুতই সব ব্যবহারকারীর কাছে পৌঁছাবে।

Manual7 Ad Code

সম্প্রতি হোয়াটসঅ্যাপের মুখপাত্র হার্ন টুইটারে একটি ছবি শেয়ার করেছেন যা ডেস্কটপ অ্যাপটিতে চ্যাটের ভিতরে ভিডিও কল এবং ভয়েস কল এর অপশন উভয়ই দেখায়। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদেরকে একাধিক ডিভাইসের মাধ্যমে কল করার সুবিধা দেবে এবং এটি কেবল স্মার্টফোনে আর সীমাবদ্ধ থাকবে না।

Manual4 Ad Code

আলেক্স হার্ন দুটি নতুন কল বাটন এর একটি স্ক্রিনশট টুইট করেছেন- ভিডিও কলিং এবং ভয়েস কলিংয়ের জন্য। বর্তমানে, ডেস্কটপ অ্যাপ্লিকেশনটিতে সার্চ বাটন রয়েছে, তবে খুব শিগগিরিই ভিডিও এবং কল বাটনগুলো দেখা যাবে।

এই কলিং বাটনগুলো ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য কতটুকু ফলপ্রসূ হবে তা এখনো স্পষ্ট নয়, তবে বর্তমানে এটি তার পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code