আইফোনে ধীর গতির অভিযোগ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: লাখ লাখ পুরনো ব্যবহারকারীর আইফোন ধীর গতির হয়ে গেছে। এমনই একটি আইনি অভিযোগ উঠেছে আইফোনের বিরূদ্ধে। কনজুমার চ্যাম্পিয়ন জাস্টিন গুটম্যান অভিযোগ করেন— অ্যাপলের নতুন আপডেটে পারফরমেন্স বাড়ার কথা থাকলেও প্রকৃতপক্ষে তা ফোনকে ধীর গতির করে দিয়েছে। যুক্তরাজ্যে এমন ২৫ মিলিয়ন ব্যবহারকারীর ক্ষেত্রে এ ঘটনা ঘটায় তিনি ৭৬৮ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দাবি করেছেন। বিবিসি’র বরাতে অ্যাপল জানায়, তারা কখনোই জেনেশুনে এ কাজটি করেনি। অ্যাপলের বিরুদ্ধে অভিযোগটি এভাবে উঠেছে যে, অ্যাপল তার পুরনো ফোনের গতিকে ধীর করে দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code