শুধু শিক্ষার্থী নয়, করোনাকালে ঝরে পড়ছে শিক্ষকরাও

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এক নতুন নীরব মহামারিতে রূপান্তর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুধু শিক্ষার্থী নয়, করোনাকালীন শিক্ষা বাস্তবতায় শিক্ষকরাও ঝরে পড়ছেন।

শনিবার (৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম রিসার্চ ইনিশিয়েটিভের চট্টগ্রাম কার্যালয়ে এক গোলটেবিল আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) চেয়ারম্যান ও চট্টগ্রাম রিসার্চ ইনিশিয়েটিভের আহ্বায়ক ড. হোসেন জিল্লুর রহমান।

সভায় গ্রাম ও শহরের মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী ও সমাজকর্মীরা তাদের মতামত ব্যক্ত করেন। বাস্তব অভিজ্ঞতার পর্যালোচনায় বেশকিছু উদ্বেগের দিক আবার কিছু নতুন সম্ভাবনার দিকও তুলে ধরা হয়।

Manual8 Ad Code

হোসেন জিল্লুর রহমান বলেন, বহু বেসরকারি শিক্ষক কিন্ডারগার্টেন থেকে মাধ্যমিক স্কুল পর্যন্ত চরম অর্থনৈতিক অনিশ্চয়তায় এক নতুন দরিদ্র গোষ্ঠীতে রূপান্তরিত হচ্ছেন। এছাড়া নিম্নমানের পেশায় ঢুকতে বাধ্য হচ্ছেন তারা।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, প্রযুক্তির মাধ্যমে শিক্ষাজীবন অব্যাহত রাখার চেষ্টা একটি উদ্ভাবনী দিক। এক্ষেত্রে প্রযুক্তির সহজলভ্যতার প্রশ্নে বৈষম্য প্রকট আকার ধারণ করেছে। দায়িত্বপ্রাপ্ত মনোযোগের অভাবে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থীরা ছোটখাটো অসমাপ্ত কাজের কারণে তাদের শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে পারছে না।

Manual1 Ad Code

আরও পড়ুন : সময়ের সাহসী সংগঠন কুবিসাসের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

Manual6 Ad Code

সভাশেষে উপস্থিত সবার সম্মতিতে ‘করোনাকালীন শিক্ষা বাস্তবতা ও করণীয়’ শিরোনামে প্রাসঙ্গিক অংশীজনের মতামত ও পরিসংখ্যানের ভিত্তিতে আগামী দু-তিন মাসের মধ্যে একটি গবেষণা প্রতিবেদন তৈরির সিদ্ধান্ত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code