বুয়েটের হলে করোনার হানা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আটটি হলে ২৪ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। আজ রবিবার (১৬ জানুয়ারি) বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক মিজানুর রহমান বলেন, নতুন করে করোনার প্রকোপ বাড়ার শুরু থেকে কিছু শিক্ষার্থীর আক্রান্তের খবর পেয়েছি। কিন্তু গত দুদিনে এটির হার বেড়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে আটটি হলের ২৪ জন শিক্ষার্থী আক্রান্ত হয়েছে। আক্রান্তদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কারণ হলে আলাদা করে থাকার মতো কোনো ব্যবস্থা নেই।

Manual4 Ad Code

এদিকে, করোনার প্রকোপ বাড়ায় শনিবার (১৫ জানুয়ারি) থেকে অনলাইনে ক্লাস চালানোর ঘোষণা দেয় কর্তৃপক্ষ। গত ১২ জানুয়ারি এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয় প্রশাসন।

Manual4 Ad Code

এতে জানানো হয়, একাডেমিক কাউন্সিলের ৪৭৪ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।  সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে জুলাই-২০২১ টার্মের সব লেভেল/টার্মের শিক্ষার্থীদের থিউরি ক্লাস, ক্লাস টেস্ট এবং ল্যাবরেটরি ক্লাস আগামী ১৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code