সেমির আগে মেসির ইনজুরি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: ইন্টার মায়ামিকে প্রথম কোনও ফাইনালে নিয়ে যাওয়ার দ্বারপ্রান্তে লিওনেল মেসি। বুধবার ভোরে লিগস কাপের সেমিইনালে তারা মুখোমুখি হবে ফিলাডেলফিয়ার। কিন্তু ম্যাচের আগে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইনের চোটের কথা শোনা যাচ্ছে! তবে মায়ামি কোচ জেরার্ডো মার্টিনো উড়িয়ে দিয়েছেন সেসব।

সেমিফাইনালের আগে সোমবার অনুশীলন করতে গিয়ে মেসি ডান পা মচকেছেন বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। পরে মায়ামি কোচ বলেছেন, মেসিকে নিয়ে চিন্তার কিছু নেই, ‘ওখানে কী হয়েছে আমি দেখিনি। তবে একটু ভেবে দেখুন, যদি গুরুতর কিছু হতো খেলোয়াড়দের উদ্বেগের মাঝে দেখা যেত। কিন্তু তার পর থেকে আমি সেরক কোনও আবহ খেয়াল করিনি। আমার মনে হয় কিছুই হয়নি।’

Manual3 Ad Code

লিগসকাপে সেমিফাইনালে নিয়ে যেতে অবদান রয়েছে মেসির। ২১ জুলাই অভিষেকের পর দলটির হয়ে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। এখন পর্যন্ত ৫ ম্যাচে আট গোল করেছেন। মেসির অভিষেকের পর থেকে মায়ামিও অপরাজিত।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code