১৬ গোল খাওয়া ভুটানকে সমীহ করছে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে সহজ সমীকরণ। অপেক্ষাকৃত দুর্বল ভুটানের বিপক্ষে ন্যূনতম এক পয়েন্ট পেলেই ফাইনালে জায়গা করে নেবে। বাংলাদেশকে আশান্বিত করছে টুর্নামেন্টে ভুটানের বাজে পারফরম্যান্স। কেননা, এখন পর্যন্ত দুই ম্যাচে ১৬ গোল খেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা। বিপরীতে চার পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে স্বাগতিক বাংলাদেশ।

Manual7 Ad Code

তবে যত সহজ বলা হোক না কেন, বাংলাদেশ শিবির প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না। ১৬ গোল হজম করা ভুটানকে সমীহই করছে। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ম্যাচ জিতে ট্রফি ছোঁয়া দূরত্বে পৌঁছে যেতে চাইছেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন। ম্যাচের আগে তিনি বলেছেন, ‘ভুটানকে আমরা হালকাভাবে নিচ্ছি না। আমরা নিজেদের খেলাটা খেলবো। জয় নিয়েই ফাইনালে যেতে চাই।’

Manual1 Ad Code

অপর দিকে গোলের পর গোল হজম করেও হতোদ্যম নয় ভুটান। কোচ কারমা ডেমা দুই ম্যাচ হেরেও লিগ পর্বের শেষ ম্যাচে ভালো খেলার প্রতিশ্রুতি দিয়েছেন, ‘বাংলাদেশ ভালো খেলছে, সাফে তো শীর্ষে আছেই। আমরা এই টুর্নামেন্টে ১৬ গোল হজম করেছি। তবে আমাদের দল ম্যাচ বাই ম্যাচ উন্নতি করছে। কিছু খেলোয়াড় চোটে পড়েছে, এখানকার টার্ফও সুবিধার নয়। শেষ ম্যাচে ভালো খেলার লক্ষ্য। এখন কতদূর কী করতে পারবো বলা কঠিন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code