ঐতিহাসিক জয়ের পর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাল মরক্কো

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: চলতি কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে আফ্রিকার সিংহ মরক্কো। এই জয়ের সুবাদে ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিলো আটলাস লায়ন্সরা। ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে মাঠের ভেতরেই মরক্কো দলের সবাই লুটিয়ে পড়েন সেজদায়। যেখানে এমন জয়ের জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন মরক্কোর ফুটবলাররা।

প্রথমবারের মতো মুসলিম প্রধান দেশ হিসেবে কাতারে বিশ্বকাপ ফুটবল আয়োজন করা হচ্ছে। এই বিশ্বকাপেই ক্রোয়েশিয়া, বেলজিয়াম ও কানাডাকে পাশ কাটিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে জায়গা করে নিয়েছিল আফ্রিকার মুসলিম দেশ মরক্কো। এরপর শেষ ষোলোয় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে টাইব্রেকারে হারায় আশরাফ হাকিমিরা। এবার তারা বিদায় ঘণ্টা বাজাল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের।

মরুর বুকে বিশ্ব আসরের সব ম্যাচের পরই সবকিছুর জন্য সেজদায় যেয়ে মহান আল্লাহকে ধন্যবাদ দিয়ে আসছেন মরক্কো। এবার পর্তুগালকে হারিয়ে ইতিহাস গড়ার ম্যাচের পর একইভাবে কৃতজ্ঞতা জানালেন মরক্কোর ফুটবলাররা। সৃষ্টিকর্তা আল্লাহকে ধন্যবাদ জানানোর ভাষা হয়তো নেই তাদের, কিন্তু ঠিকই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করলেন না মুসলিম প্রধান দেশটির ফুটবলাররা।

Manual6 Ad Code

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে মাঠে নেমে প্রতিপক্ষ দলের কোনো ফুটবলার মরক্কোর জালে বল জড়াতে পারেননি। একমাত্র যে গোলটি তারা হজম করেছে, সেটিও হয়েছিল আত্মঘাতী। এমনকি এখন পর্যন্ত কোন দলই তাদের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি।

Manual7 Ad Code

আফ্রিকার দেশটির এমন ঈর্ষণীয় পারফরম্যান্সে মুগ্ধ গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। আটলাস লায়ন্সদের যেন এবারের বিশ্বকাপে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাদের এমন পারফরম্যান্স আফ্রিকান দলগুলোকে নিশ্চয়ই নতুন করে স্বপ্ন দেখতে সাহায্য করবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code