পরপারে পাঁচ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: পাঁচটি ফুটবল বিশ্বকাপ খেলা প্রথম খেলোয়াড় তিনি। ফুটবল ইতিহাসের অংশ হয়ে যাওয়া এই খেলোয়াড়টির নাম আন্তোনিও কারভাহাল। যিনি তোতা মানেই বেশি পরিচিত। সাবেক মেক্সিকান এই গোলকিপার ৯৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

কাভাহাল পাঁচ বিশ্বকাপে খেলার রেকর্ডটি নিজের দখলে রাখতে পেরেছিলেন ৩২ বছর; ১৯৯৮ সাল পর্যন্ত। তার পর জার্মান মিডফিল্ডার লোথার ম্যাথিয়াস তার রেকর্ডে ভাগ বসিয়েছেন। পরে একই রেকর্ডে ভাগ বসিয়েছেন ইতালির জিয়ানলুইজি বুফন, আর্জেন্টিনার লিওনেল মেসি, পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদোও। স্বদেশি হিসেবে একই রেকর্ডে নাম আছে রাফায়েল মার্কেজ, গুইলারমো ওচোয়া ও আন্দ্রেস গুয়ারদাদোর।

Manual5 Ad Code

কারভাহাল মেক্সিকোর হয়ে গোলবার সামলেছেন ১৯৫০ ব্রাজিল বিশ্বকাপ, ১৯৫৪ সুইজারল্যান্ড বিশ্বকাপ, ১৯৫৮ সুইডেন বিশ্বকাপ, চিলির ১৯৬২ বিশ্বকাপ ও ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপে। সবগুলো মিলে দেশের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code