ডিবি কার্যালয়ে অপু বিশ্বাস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: সিনেমার নায়িকা তিনি। ফলে সিনেমার কাজেই তার যত ছুটোছুটি। এর বাইরে বিভিন্ন অনুষ্ঠান কিংবা ফিতা কাটার আয়োজনে দেখা যায় তাকে। কিন্তু হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনীর দফতরে তার ছুটোছুটি দেখে কিছুটা বিচলিত ভক্তরা।
বলা হচ্ছে ঢালিউড নায়িকা অপু বিশ্বাসের কথা। শনিবার (৫ আগস্ট) রাতে তাকে ফতুল্লা থানায় যেতে দেখা গেছে। সে খবর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়াও নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।

তবে তিনি জানান, অপু বিশ্বাস তার পূর্ব পরিচিত মানুষ। নারায়ণগঞ্জে অন্য কোনও কাজে এসেছিলেন। সেই সুবাদে তার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করে গেছেন। ৩০ মিনিটের মতো সময় সেখানে অতিবাহিত করেছেন নায়িকা। তবে এ সময় আইন সংক্রান্ত কোনও বিষয়ে আলাপ হয়নি বলেও জানান ওসি।

Manual2 Ad Code

এদিকে রবিবার (৬ আগস্ট) দুপুরে ফের পুলিশের দ্বারস্থ অপু। এবার আরও উঁচু মহল, ডিবি কার্যালয়ে গেলেন তিনি। দুপুর আড়াইটার দিকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে যান নায়িকা।
ডিবি সূত্রে জানা গেছে, সাইবার সংক্রান্ত সহযোগিতার জন্যই সেখানে গেছেন অপু বিশ্বাস। সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে ডিবি প্রধান ডিআইজি হারুন অর রশিদ জানান, সাইবার বুলিং থেকে বাঁচতে ডিবিতে সহযোগিতা চেয়েছেন অপু বিশ্বাস।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code