ফিরছেন না তাইজুল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে। টেস্ট দল দুই-একদিনের মধ্যেই দেশে ফিরে আসবে। তবে এই দলে থাকা তাইজুল ইসলাম ফিরছেন না। ইতিমধ্যে সীমিত ওভারের দলের সঙ্গে সেন্ট লুসিয়া থেকে ডমিনিকায় গিয়েছেন বাঁহাতি স্পিনার। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, ওয়ানডে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে তাকে। সাকিব আল হাসান ওয়ানডে স্কোয়াডে থাকলেও এই ফরম্যাটে খেলবেন না। টি-টোয়েন্টি সিরিজ শেষে তিনি ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে। ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। সাকিবের জায়গায় তাইজুলকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। বাঁহাতি এই স্পিনার ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code