আশা জাগাবে ফ্র্যাঞ্চাইজি হকি

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্কঃ একসময় ফুটবলের পর সবচেয়ে আশাব্যঞ্জক খেলা বলে মনে করা হতো হকি’কে। কিন্তু বিগত তিন বছর ধরে আটকে রয়েছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। ফলে সেই উত্তেজনা আর নেই। তবে ফের আশা দেখাচ্ছে প্রস্তাবিত ফ্র্যাঞ্চাইজি হকি লিগ। এটি আবারও হয়ে উঠতে পারে খেলোয়াড়দের উপার্জনের উৎস।

দেশের হকি খেলোয়াড়েরা বারবার প্রিমিয়ার লিগ আয়োজনের আবেদন জানালেও আর্থিক সীমাবদ্ধতার কারণে কিছু ক্লাবের অনীহায় তা করতে পারেনি বাংলাদেশ হকি ফেডারেশন।

Manual5 Ad Code

জাতীয় দলের মিডফিল্ডার মোহাম্মদ নাঈম উদ্দিন বলেছেন, “প্রতিটি ক্লাবের কর্মর্কতারা চাইছেন লিগটি চালু হোক। কিন্তু আশ্চর্যের বিষয় হল তারা বৈঠকে বসলে কোনও সিদ্ধান্তে উপনীতি পারে না। আর তাই আমাদের বছরের পর বছর না খেয়ে থাকতে হয়।

Manual6 Ad Code

 

“ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হওয়া মানে যেসব খেলোয়াড় সবসময় এবং নিয়মিত সুফল পেতে চায় তাদের জন্য এক ধরনের দারুণ সুযোগ। আমরা চাই হকি পিচে ফিরে আসুক এবং প্রতিটি খেলোয়াড় এই খেলাকে উপজীব্য করে জীবিকা নির্বাহ করুক। বেশিরভাগ খেলোয়াড়ই বেকার, কিছু বাদে যারা বিভিন্ন বাহিনীতে চাকরি করেন,” যোগ করেন তিনি।

Manual2 Ad Code

ফ্র্যাঞ্চাইজি লিগের প্রবর্তন অবশ্যই খেলোয়াড়দের অর্থ উপার্জনের সুযোগ করে দেবে এবং উদীয়মান খেলোয়াড়দের উৎসাহ দেবে চালিয়ে যাওয়ার।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code