বেনজেমাই জিতলেন ব্যালন ডি’অর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: গত মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়ে আসা করিম বেনজেমার ব্যালন ডি’অর জেতাটা একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সোমবার (১৭ অক্টোবর) রাতে সেটাও সেরে ফেলল ফিফা ও ফ্রান্স ফুটবল। ৩৪ বছর বয়সে জীবনে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন ফরাসি তারকা করিম বেনজেমা।
প্যারিসের থিয়েটার ডু শাটালেটে এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে বেনজেমা ছাড়াও পুরস্কৃত হয়েছেন রবার্ট লেভানডফস্কি ও থিবো কোর্তোয়া। বছরের সেরা গোল স্কোরার হিসেবে গার্ড মুলার পুরস্কার পেয়েছেন পোলিশ রবার্ট লেভান্ডোভস্কি। আর সেরা গোলরক্ষকের ইয়শিন ট্রফি গেছে কোর্তোয়ার ঝুলিতে।
মেয়েদের ফুটবলে ব্যালন ডি’অর পেয়েছেন অ্যালেক্সিয়া পুটেলাস। এ নিয়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন স্প্যানিশ এ তারকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code