বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তাহলে থাকছেন না তামিম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ক্রীড়া ডেস্ক:

Manual1 Ad Code

তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ কী তার সমাধান জাতীয় নির্বাচনের পরেই জানা যাবে। ক্যারিয়ারের মতোই তাঁর কেন্দ্রীয় চুক্তিতে থাকা না-থাকার বিষয়টিও ঝুলে রয়েছে। তবে আগামী বছর বাঁহাতি ওপেনারের কেন্দ্রীয় চুক্তিতে থাকার সম্ভাবনা কিছুটা কম।

Manual6 Ad Code

এই মুহূর্তে নিজেই কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না বলে নাকি জানিয়েছেন তামিম। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের কথায় তেমনি সুর পাওয়া গেছে। তামিম বোর্ডের সঙ্গে আলোচনায় বসার আগে কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চাচ্ছেন না বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘তার নিজস্ব একটা পরিকল্পনা আছে, তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি। সে চেয়েছে এখন না রাখতে, পরে বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে কী করতে যাচ্ছে।’

Manual2 Ad Code

আর তামিমের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘তামিমের ব্যাপারটা হচ্ছে কী, তামিম আগেও আমাদের সঙ্গে আলাপ করেছে। আপনারা হয়তো অনেকেই জানেন না। তামিম নির্বাচকদের সঙ্গে কথা বলেছিল, প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। আপনারা জানেন যে বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা আছে আগামী মাসে। নির্বাচনের পরে। সে চাচ্ছিল তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে।’

তামিমের বিষয়টা ঝুলে থাকলেও কেন্দ্রীয় চুক্তির একটা খসড়া বিসিবি তৈরি করেছে বলে জানিয়েছেন জালাল ইউনুস। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেছেন, ‘নির্বাচকেরা ইতিমধ্যে এটি নিয়ে বসেছিল, আমিও সেদিন গিয়েছিলাম। আমার সঙ্গে একটা মিটিং হয়েছে, পরে এটি বোর্ডে আলোচনা হবে। ড্রাফট একটা করা হয়েছে আর কি। আশা করি যে ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা প্রস্তুত করব যেটা বোর্ডের কাছে দেব। তার আগে সভাপতির কাছে দিতে হবে। উনি একটু দেখবেন তারপর আমরা বোর্ডে রিলিজ করব।’

News/R-3

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code