ম্যানসিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক: আর্থিক অনিয়মের জন্য এবার বড় বিপদেই পড়তে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। তাদের বিরুদ্ধে ৯ মৌসুম ধরে ‘ফাইনানশিয়াল ফেয়ার প্লে’ ভঙ্গের অভিযোগ এনেছে প্রিমিয়ার লিগ।

Manual7 Ad Code

প্রিমিয়ার লিগ এক বিবৃতিতে ২০০৯-১০ এবং ২০১৭-১৮ মৌসুমের মধ্যে বেশ কয়েকটি জায়গায় নিয়ম ভঙ্গের কথা জানিয়েছে। চার বছরের তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপের জন্য এখন একটি স্বাধীন কমিশনের কাছে বিষয়টি হস্তান্তর করা হয়েছে। অভিযোগে ম্যানসিটির বিরুদ্ধে সহযোগিতা না করার কথাও বলা হয়েছে।

Manual8 Ad Code

বিবৃতিতে প্রিমিয়ার লিগ বলেছে, একটি ক্লাবের আর্থিক অবস্থা সম্পর্কে সত্য ও পরিষ্কার ধারণার জন্য যেসব তথ্য দিতে হয় সেই জায়গাতেই সিটি নিয়ম ভঙ্গ করেছে।

Manual7 Ad Code

২০০৮ সালে আবু ধাবি ইউনাইটেড গ্রুপ ক্লাবটির মালিকানা কেনার পর গত মৌসুম ষষ্ঠ শিরোপা জিতেছে ম্যানসিটি। এখন স্বাধীন কমিশন ম্যানসিটিকে জরিমানা, পয়েন্ট কর্তণসহ প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শাস্তি দিতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code