লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পেলেন তাসকিন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক: তাসকিন আহমেদের ক্রিকেট ক্যারিয়ারে পৌষ মাস চলছে। বাংলাদেশের জার্সিতে ফর্মের তুঙ্গে আছেন। ফ্র্যাঞ্চাইজি লিগেও তার চাহিদা বেশ। জিম্বাবুয়ের জিম আফ্রো টি-টেন লিগে বুলাওয়ে ব্রেভসের সঙ্গে বর্তমানে খেলছেন তিনি। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে পাঁচ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় শীর্ষ বোলার।

Manual7 Ad Code

একই সময়ে আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে প্রস্তাব পেয়েছেন তাসকিন। শ্রীলঙ্কার ঘরোয়া টুর্নামেন্টে লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরার ডাক পেয়েছেন ডানহাতি পেসার। সোমবার নিজেই এই খবর নিশ্চিত করেছেন বাংলাদেশের গণমাধ্যমকে। আনুষ্ঠানিকভাবে তার আবেদনের পর বিসিবি এনওসি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাবে। গল টাইটান্সের হয়ে সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন এবারের এলপিএলে খেলবেন।

Manual4 Ad Code

এই বছর এলপিএল শুরু হবে ৩০ জুলাই, চলবে ২০ আগস্ট পর্যন্ত। এই সময়ে বাংলাদেশের কোনও খেলা নেই। তবে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে জাতীয় দলের বিশেষ ক্যাম্প হবে। এই কারণে তাকে বিসিবি এনওসি দেবে কি না পরিষ্কার নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code