টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে জড়িয়ে গেছে এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আর কিছুদিন বাকি। বিশ্বদরবারে তার পটভূমি আর আগমনী বার্তা তুলে ধরতেই সিরিজটির নাম রাখা হয়েছে পদ্মা সেতুর নামে। অ্যান্টিগায় বাংলাদেশের স্বপ্ন পূরণের মুহূর্তে নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্টটিতে টস জিতে বোলিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের টেস্ট পরিসংখ্যান মোটেও স্বস্তিদায়ক নয়। নিউজিল্যান্ডে ঐতিহাসিক ম্যাচ জেতার পর দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ছিল হতাশাজনক পারফরম্যান্স। পাশাপাশি নিজের ব্যাটিং ব্যর্থতায় অধিনায়কত্বও ছেড়ে দিতে হয়েছে মুমিনুল হককে। তার জায়গায় তৃতীয় দফায় নেতৃত্ব পেয়েছেন সাকিব আল হাসান। পুরনো পথে নতুন দায়িত্ব নিয়ে সাকিবের মিশন শুরু হচ্ছে সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code