কাজী সালাউদ্দিনকে দেওয়া বিএসপিএ’র পুরস্কার প্রত্যাখ্যান করেছে বাফুফে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: শুক্রবার সন্ধ্যায় দেশের প্রাচীন ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) হীরকজয়ন্তী উপলক্ষে দেশের ইতিহাসের সেরা ১০ ক্রীড়াবিদ ও সাংবাদিকদের সম্মাননা জানিয়েছে। এর মধ্যে তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ইতিহাসে সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন। সাবেক তারকা ফুটবলার, বাফুফে ও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন দ্বিতীয় ও দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ তৃতীয় সেরা ক্রীড়াবিদ হয়েছেন। তবে আজ (শনিবার) বাফুফের নির্বাহী কমিটির সভাতে কাজী সালাউদ্দিনের দ্বিতীয় ক্রীড়াবিদ হওয়ার পুরস্কার প্রত্যাখ্যানের সিদ্ধান্ত হয়েছে।

Manual5 Ad Code

বাফুফে ভবনে কার্যনির্বাহী কমিটির ষষ্ঠ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি কাজী সালাউদ্দিন। সভা শেষে বাফুফে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার বিকালে বাংলাদেশ প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কর্তৃক বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম খেলোয়াড়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের টানা চতুর্থ মেয়াদে নির্বাচিত সভাপতি কাজী সালাউদ্দিনকে প্রদত্ত ‘দ্বিতীয় সেরা ক্রীড়াবিদ’ এর পুরস্কার প্রত্যাখ্যানের সিদ্ধান্ত হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code