প্রথম টি-টোয়েন্টিতে আজ মাঠে নামবে ভারত-নিউজিল্যান্ড

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

ভারত-নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি শুরু হচ্ছে আজ। নিউজিল্যান্ডের অকল্যান্ডে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। জয় দিয়েই সিরিজ শুরু করতে চায় দুই দল।

ফর্মের তুঙ্গে থেকে নিউজিল্যান্ড সফরে গেছে বিরাট কোহলির ভারত। সবশেষ তিন ফরম্যাটেই জয়-জয়কার বিরাট কোহলিদের। টেস্টে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়েছে ভারত। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে দু’বার ও অস্ট্রেলিয়াকে হারায় টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টিতেও বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতে ভারত।

 

Manual8 Ad Code

জয়ের এমন ছন্দে থেকেই নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি, তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। যদিও এর আগে নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড নেই ভারতের। তবে এবার নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মত সিরিজ জয়ের লক্ষ্য ভারতের।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিষ পান্ডে, ঋশব পান্ট (উইকেটরক্ষক), শিভম দ্যুরে, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদ্বীপ সাইনি, রবীন্দ্র জাদেজা ও শারদুুল ঠাকুর।

নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), হামিশ বেনেট, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, স্কট কুগিলিজেন, ড্যারিল মিচেল, কলিন মুনরো, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর ও ব্লেয়ার টিকনার।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code