গাপটিলের অপেক্ষায় নিউজিল্যান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

 

স্পোর্টস ডেস্কঃ 

Manual7 Ad Code

 

 

Manual8 Ad Code

 

রবিবার (৩০ অক্টোবর) ভারতের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে খেলবেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল খেলবেন কি না তা এখনো অনিশ্চিত। গত মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে খেলার সময় হারিস রউফের ডেলিভারিতে পায়ে চোট পেয়েছিলেন তিনি। বেশ অস্বস্তিতে রয়েছেন গাপটিল।

 

 

 

Manual6 Ad Code

কিউই কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘খুব যন্ত্রণা হচ্ছিল ওর। দেখা যাক।’ নিউজিল্যান্ডের ওপেনার গাপটিল এখন বিশ্রামে আছেন। মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণে রেখেছে। উন্নতির দিকে গাপটিল। রবিবার মাঠে নামবেন সেই ইঙ্গিত আছে। গাপটিলের অপেক্ষায় আছেন কিউই কোচ। তবে গাপটিল যদি ভারতের বিরুদ্ধে খেলতে না পারেন, তবে তা নিউজিল্যান্ডের কাছে বড় ধাক্কা হয়ে উঠবে। কারণ পেসার লকি ফার্গুসন চোটের জন্য আগেই দল থেকে ছিটকে গিয়েছেন। সেখানে ঢুকেছেন পেসার অ্যাডাম মিলন।

 

Manual1 Ad Code

পাকিস্তানের কাছে পরাজয়ের পর ভারতের বিপক্ষে জিততেই হবে কিউইদের। এই প্রসঙ্গে স্টিড বলেছেন, ‘পাকিস্তান এখন এক নম্বর দল হওয়ার ব্যাপারে অনেকটা এগিয়ে গিয়েছে। বাকি দলগুলো লড়ছে দু’নম্বর জায়গা দখলের জন্য। এই কারণেই ভারতের বিপক্ষে জিততে হবে আমাদের। ভারতকে হারাতে পারলে এই পরাজয়ের হতাশা কাটিয়ে আমরা আবার সঠিক পথে এগোতে পারবো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code