বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান একাদশে ৩ পরিবর্তন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আগামীকাল মিরপুরে মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচকে সামনে রেখে একাদশ ঘোষণা না করলেও নিজেদের স্কোয়াড ১২ জনে নামিয়ে এনেছে সফরকারীরা।

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচের একাদশে থাকা তিন খেলোয়াড়কে রাখেনি তারা। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে অন্তত তিনটি পরিবর্তন থাকছে তাদের।

Manual8 Ad Code

সেই ১২ জনের দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের জায়গায় নেওয়া আরেক অলরাউন্ডার ইফতিখার আহমেদ।

দলে ঠাঁই পেয়েছেন বিশ্বকাপ একাদশে থাকা আসিফ আলি ও ইমাদ ওয়াসিম। দলে আরো আছেন হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। এই চারজনের মধ্যে অন্তত তিনজন খেলবেন প্রথম ম্যাচে।

Manual5 Ad Code

প্রথম ম্যাচের জন্য পাকিস্তানের ১২ জনের দল

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হায়দার আলি, ফাখর জামান, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code