হজযাত্রী নিবন্ধনের সময় ৫ এপ্রিল পর্যন্ত বাড়লো

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় আরেক দফা বাড়লো। আগামী ৫ এপ্রিল পর্যন্ত হজের নিবন্ধন করা যাবে। সপ্তমবারের মতো হজযাত্রী নিবন্ধনের সময় ছয়দিন বাড়িয়ে বৃহস্পতিবার (৩০ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Manual2 Ad Code

এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো। নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে এবং উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ আছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code