পূর্ণ ৩০ পয়েন্টে চোখ তামিমের

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: 

Manual5 Ad Code

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। শীর্ষ আটে থাকা দলগুলো আগামী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। ৩০ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে থাকা বাংলাদেশের লক্ষ্য শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণ ৩০ পয়েন্ট তুলে নেওয়া। শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগে প্রবেশ করেছিল বাংলাদেশ। ওই সিরিজে খর্বশক্তির ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ ৩০ পয়েন্ট তুলে নিয়েছিল। বর্তমানে টেবিলের ৬ নম্বরে অবস্থান লাল-সবুজ জার্সিধারীদের। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ হারের পর তামিমের দলের জন্য শ্রীলঙ্কা সিরিজটি গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ম্যাচ জিততে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষ উঠে যাবে বাংলাদেশ। তাতে সরাসরি বিশ্বকাপ খেলার পথটা সুগম হবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code