তাইওয়ানকে ঘিরে আবারও সামরিক মহড়ায় চীন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তাইওয়ানকে ঘিরে নতুন করে সামরিক শুরু করেছে চীন। মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির সফরের প্রতিবাদে নির্ধারিত মহড়া রবিবার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার নতুন করে আকাশ ও সমুদ্রপথে সামরিক মহড়া চালাচ্ছে চীনা সামরিক বাহিনী।
চীনের পূর্বাঞ্চলীয় কমান্ড সোমবার (৮ আগস্ট) জানিয়েছে, তারা নৌ ও আকাশপথে মহড়া পরিচালনা করছে। একাধিক বিশ্লেষক এবং কূটনীতিকরা ধারণা করছেন, তাইওয়ানের প্রতিরক্ষার ওপর চাপ বজায় রাখতেই বেইজিং শক্ত অবস্থানে। শেষ খবর পাওয়া পর্যন্ত সোমবার তাইওয়ান জানিয়েছে, চীনের বিমান এবং যুদ্ধজাহাজ তাদের জলসীমানায় প্রবেশ করেনি।
বেইজিংয়ের হুঁশিয়ারি অপেক্ষা করে গত মঙ্গলবার তাইওয়ানের রাজধানী তাইপে বিশেষ সফরে আসেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এর জেরে তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীন। এর মধ্যে আবারও নতুন করে মহড়ার ঘোষণা দিল দেশটি। মহড়া কতদিন চলবে এবং এর সুনির্দিষ্ট অবস্থান এখনও জানা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code