ফিলিপাইনে মাংকিপক্স রোগী শনাক্ত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: ফিলিপাইনে মাংকিপক্স ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ডিসেম্বরের পর থেকে এই প্রথম এ ধরনের রোগী পাওয়া গেলো। তবে ভাইরাসের ধরণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, আক্রান্ত ব্যক্তি ৩৩ বছর বয়সী ফিলিপিনো পুরুষ। তিনি কখনও বিদেশ ভ্রমণ করেননি।

Manual7 Ad Code

ওই ব্যক্তি ভাইরাসের কোন ধরণ দ্বারা আক্রান্ত সে প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র আলবার্ট ডোমিঙ্গো বলেছেন, ‘নমুনা পরীক্ষার ফল হাতে পেলে আমরা বিস্তারিত জানাতে পারব। গত ডিসেম্বরের পর ফিলিপাইনে এটিই মাংকিপক্স শনাক্ত হওয়ার প্রথম ঘটনা। ফিলিপাইনে এই ভাইরাস আক্রান্ত রোগী ২০২২ সালের জুলাইতে প্রথম দেখা গিয়েছিল।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code