ব্যাটিং সেশন শুরু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: পুনর্বাসন প্রক্রিয়া শেষ হয়ে গেছে তামিম ইকবালের। বামহাতি ওপেনার অপেক্ষায় ছিলেন স্কিল অনুশীলনে ফেরার। রবিবার সেটিও শুরু হয়ে গেলো মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমিতে। নিজেকে ফিরে পেতে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন তামিম। দুই ফিজিওর তত্ত্বাবধানে প্রায় দেড় মাস পর ব্যাট হাতে অনুশীলন করেছেন।

তামিমের অনুশীলন পাখির চোখে পরখ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুই ফিজিও কিরন থমস ও বায়েজিদ ইসলাম। সাবেক ফিজিও জুলিয়ান কালেফাতোর স্থলাভিষিক্ত কিরন কদিন আগে থেকেই কাজ শুরু করেছেন।

Manual8 Ad Code

তামিম এদিন হালকা মেজাজে ব্যাটিং করেছেন। প্রথম দিকে থ্রোয়ার বল ছুঁড়েছেন খালি হাতে কিছুটা ধীরগতিতে। তামিমও রক্ষণাত্মকভাবে খেলেছেন। এভাবে শুরুর পর থ্রোয়ার ধীরে ধীরে বলের গতি কিছুটা বাড়িয়েছেন। তাতে আরেকটু স্টান্স বাড়িয়ে খেলার চেষ্টা করেছেন তামিম।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code