নতুন ইতিহাস গড়ে নকআউটে ব্রাজিল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্কঃ সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে আগের দুই বারের দেখায় জয়ের দেখা পায়নি ব্রাজিল। ফলে কাতার বিশ্বকাপে নকআউট পর্বে ওঠার হাতছানির সঙ্গে সুইসদের বিপক্ষেও অধরা জয়ের সুযোগ আসে সেলেসাওদের সামনে। এমন সমীকরণের ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকলেও, দ্বিতীয়ার্ধে ঠিকই জালের দেখা পায়। মিডফিল্ডার ক্যাসেমিরোর দুর্দান্ত গোলের সঙ্গে সুইজারল্যান্ডের বিপক্ষে নতুন ইতিহাস গড়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

Manual3 Ad Code

বিশ্বকাপের মঞ্চে ১৯৫০ সালে প্রথম মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার সুইজারল্যান্ডের বিপক্ষে ২-২ গোল ব্যবধানে ড্র করেছিল ব্রাজিল। আর সবশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি ১-১ গোল সমতায় সন্তুষ্ট থাকতে হয় দুই দলকেই। তবে এবার মরুর বুকের বিশ্বকাপে সুইসদের বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নিলো কোচ তিতের দল। যার সুবাদে ফিফা বিশ্বকাপের ২২টোম আসরের নকআউট পর্বে উঠে গেল থিয়াগো সিলভার দল।

Manual2 Ad Code

সোমবার (২৮ নভেম্বর) দোহার স্টেডিয়াম ৯৭৪’এ মাঠে নেমে শুরুতে কিছুটা অস্বস্তিতেই ছিল ব্রাজিল শিবির। আগের ম্যাচের শৈল্পিক ফুটবল উপহার দেওয়া তিতের শিষ্যরা প্রথমে দেখেশুনে আক্রমণের পথ বেছে নেন। যার কারণে ম্যাচের প্রথম দশ মিনিটে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিল।

Manual8 Ad Code

তবে ২৭তম মিনিটে প্রথমবারের মতো গোলের সহজ সুযোগ পায় ব্রাজিল। রাফিনহার মাঝমাঠ থেকে পাঠানো বল ডি-বক্সে পেয়ে যান ভিনিসিউস জুনিয়র। তবে তার দুর্বল আকৃতির শট গোলপোস্টের দিকে গেলেও কর্নারের বিনিময়ে রক্ষা করেন সুইস গোলরক্ষক সোমার। বিরতির আগে রাফিনহাও একটি সুযোগ পান। তবে তা কাঙ্ক্ষিত জালের দেখা পায়নি। যার কারণে নির্ধারিত এই অর্ধের খেলা গোলশূন্যতেই শেষ হয়।

তাই আক্রমণে ধার বাড়াতে দ্বিতীয়ার্ধের শুরুতেই পাকেতা ও ফ্রেডকে তুলে নিয়ে রদ্রিগো ও ব্রুনো গুইমারেসকে মাঠে নামান তিতে। যার কারণে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে বেশি সময়ও লাগেনি সেলেসাওদের। ৬৪ তম মিনিটে মাঝমাঠ থেকে কাসেমিরোর বাড়ানো বল ডি-বক্সে ফাঁকা স্থানে পেয়ে যান ভিনিসিয়াস। সুইস গোলরক্ষককে একা পেয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান এই তারকা। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল করে দেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি।

এবার উপায় না পেয়ে ফরোয়ার্ড লাইনে পরিবর্তন আনেন ব্রাজিল কোচ। আগের ম্যাচের তারকা রিচার্লিসন ও রাফিনহাকে তুলে নিয়ে অ্যান্টোনি ও গ্যাব্রিয়েল জেসুসকে মাঠে নামান তিনি। এবার সুইজারল্যান্ডের রক্ষণকে ভেদ করে গোলের দেখা পায় ব্রাজিল। ৮৩তম মিনিটে রদ্রিগোর সহায়তায় কাঙ্খিত সেই গোল করেন মিডফিল্ডার ক্যাসেমিরো। শেষ দিকে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে জেসুস-রদ্রিগোরা। তবে আর জালের দেখা পায়নি। ফলে এক গোলের জয়েই মাঠ ছাড়ে নেইমারবিহীন ব্রাজিল।

Manual6 Ad Code

এই জয়ে ‘জি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করে নিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code