সরকারি স্কুলে ভর্তি: আসনপ্রতি লড়ছে ১৩ শিক্ষার্থী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ অনলাইনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আবেদনের সময়সীমা গত রবিবার রাত ১২টায় শেষ হয়েছে। সারাদেশের ৪০৫টি সরকারি স্কুলে ১০ লাখ ২৬ হাজার ৭৪৬টি আবেদন জমা পড়েছে।

Manual2 Ad Code

এর মধ্যে ঢাকা মহানগরীতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৪৪ টি। সারা দেশে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসন রয়েছে ৮০ হাজার ১৭টি। ফলে আসনপ্রতি লড়ছে প্রায় ১৩ শিক্ষার্থী।

সরকারি স্কুলের ভর্তি লটারি আগামী বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত থেকে স্কুল ভর্তির লটারি কার্যক্রমের উদ্বোধন করবেন। ওই দিন রাতেই ফল স্কুল ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া ছাত্রছাত্রীরা তাদের পছন্দের যে স্কুলে ভর্তির জন্য মনোনীত হবে সেটি মোবাইলে এসএমএসের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।

আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণের সময় শেষ হবে আগামী বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত। বেসরকারি স্কুলের ভর্তি লটারি আগামী ১৯ ডিসেম্বর রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

করোনা মহামারির কারণে গত বছর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও সব শ্রেণির ভর্তিতে লটারি অনুষ্ঠিত হচ্ছে। এবার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েও সব শ্রেণির ভর্তিতে লটারি অনুষ্ঠিত হচ্ছে। তবে সব বেসরকারি স্কুল এই লটারির আওতায় আসেনি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code