মন্দার ঝুঁকির মধ্যেই কমেছে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

লন্ডন প্রতিনিধি: মন্দার ঝুঁকির মধ্যেই যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে, যা শেষ হয়েছে সেপ্টেম্বরে, দেশটির নিম্নমুখী প্রবৃদ্ধি সামনে এসেছে। এতে যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্টের ওপর চাপ বাড়ছে। কারণ শুল্ক বাড়ানো ও ব্যয় কমানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। শুক্রবার (১১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, তৃতীয় প্রান্তিকে অর্থনৈতিক আউটপুট কমেছে শূন্য দশমিক দুই শতাংশ।

Manual7 Ad Code

২০২১ সাল শুরু হওয়ার পর এই প্রথম যুক্তরাজ্যের জিডিপিতে পতন দেখা গেলো। সে সময় দেশটিতে করোনার কঠোর বিধিনিষেধ জারি ছিল। বর্তমান পরিস্থিতির কারণে যুক্তরাজ্যে পরিবার ও ব্যবসা-বাণিজ্য ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে।

Manual1 Ad Code

তাছাড়া দেশটির অর্থনীতির আকার বর্তমানে করোনার আগের চেয়ে অনেক কমেছে। এটিই একমাত্র গ্রুপ অব সেভেন ইকোনমি, যেটি এখনো করোনার মন্দা থেকে পুরোপুরি পুনরুদ্ধার করতে পারেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code