কুরস্ক হামলা রাশিয়াকে আলোচনায় বসতে বাধ্য করবে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রুশ সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ঢুকে ইউক্রেনীয় সেনাদের হামলার উদ্দেশ্য ছিল রাশিয়াকে আলোচনায় বসতে বাধ্য করা। শুক্রবার (১৬ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক এ কথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জেলেনস্কির সিনিয়র এই সহকারী আরও বলেন, রাশিয়াকে যুদ্ধ বন্ধ করে ষুষ্ঠু একটি শান্তি আলোচনায় বসতে বাধ্য করাই এই আক্রমণের অন্যতম উদ্দেশ্য।

Manual7 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে পোদোলিয়াক বলেন, ‘ইউক্রেন রাশিয়ার ভূখণ্ড দখল করতে আগ্রহী নয়। তবে আমরা যদি আলোচনার সম্ভাবনার কথা বলি… আমি সম্ভাবনার ওপরই জোর দিচ্ছি…সেক্ষেত্রে আমাদেরকে টেবিলের অপরপ্রান্তে রাশিয়াকে রাখতে হবে।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code