১৫ আগস্টের পর সব ট্রেন চালুর সিদ্ধান্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

মহামারী করোনার উদ্ভূত পরিস্থিতিতে প্রায় ৬৬ দিন বন্ধ থাকার পর ‘সীমিত পরিসরে’ ট্রেন চলাচল করলেও এবার আগামী ১৫ আগস্টের পর পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত এসেছে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শরীফুল জানান, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রোববার এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছেন। রেলওয়েও প্রস্তুতি নেয়া শুরু করেছে।

Manual1 Ad Code

করোনার কারণে টানা ৬৬ দিন সাধারণ ছুটির পর গত ৩১ মে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সবকিছু সীমিত পরিসরে খুলে দেয় সরকার। ধীরে ধীরে সব অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন, বিমান চলাচল শুরু হয়। এরমধ্যে সীমিত পরিসরে ট্রেন চলাচলও শুরু হয়। প্রথমে ৮ জোড়া এবং ৩ জুন আরও ১১ জোড়া ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু যাত্রী সংকটে দুটি রুটের ট্রেন কিছুদিন পরই সাময়িক স্থগিত করে রেল কর্তৃপক্ষ। বর্তমানে ১৭ জোড়া ট্রেন অর্ধেক আসন খালি রেখে চলাচল করছে।

Manual8 Ad Code

রেলপথ মন্ত্রণালয়ের তথ্যমতে, করোনার আগে অর্থ্যাৎ স্বাভাবিক সময়ে রেলওয়ের ৩৬২টি ট্রেনের মধ্যে ১০২টি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। আর বাকি ২৬০টি লোকাল, কমিউটার ট্রেন এবং মালবাহী ট্রেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code