২৩ এপ্রিল থেকে ৭২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: পাইপলাইনের জরুরি কাজের জন্য নারায়ণগঞ্জসহ বেশ কিছু এলাকায় আগামী ২৩ এপ্রিল দিনগত রাত ১২টা থেকে ২৬ এপ্রিল বুধবার রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা গ্যাস থাকবে না। তিতাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানিজ অর্থনৈতিক অঞ্চল, আড়াইহাজার, রূপগঞ্জ এলাকায় বিদ্যমান গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ হবে। ২৩ এপ্রিল রাত ১২টা থেকে ২৬ এপ্রিল বুধবার রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা কাজ চলবে। এর জন্য লক্ষণখোলা, রূপসী, রূপগঞ্জ, ভুলতা, কাঞ্চন, ভাটপাড়া, মুড়াপাড়া, বরপা, তারাবো, পেরাবো এলাকায় সব শ্রেণির গ্রাহকের এবং সিটি ইকোনমিক জোন, মেঘনা এনার্জি, সামিট পাওয়ার আরইবি (মাধবদী) ও সিটি সুগার ইন্ডাস্ট্রিজে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Manual6 Ad Code

এছাড়াও ওই সময়ে আড়াইহাজার, মাধবদী, পাঁচদোনা, নারায়ণগঞ্জ. ফতুল্লা, শ্যামপুর, কদমতলী, কেরানিগঞ্জ, জিঞ্জিরা এলাকাসহ ঢাকা মহানগরীর দক্ষিণাংশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code