সবচেয়ে বড় ‘আফ্রো’ চুল তাঁর

লেখক: Rumie
প্রকাশ: ৮ মাস আগে

Manual7 Ad Code

নিউইয়র্ক অফিস: দারুণ এক বিশ্ব রেকর্ডের মালিক হয়েছেন জেসিকা এল মার্টিনেজ। মার্কিন এই নারী এখন সবচেয়ে বড় ‘আফ্রো’র মালিক। ‘আফ্রো’ হলো চুলের একটি বিশেষ ধরন বা স্টাইল। এটি অতি ঘন, ভীষণ কোঁকড়ানো একধরনের চুল। এই চুল সাধারণত মাথা কামড়ে থাকে এবং মাথার ওপর অনেকটা গোলাকার বলের মতো বেড়ে ওঠে। মূলত আফ্রিকান বংশোদ্ভূত মানুষের এমন চুল দেখতে পাওয়া যায়। নিউইয়র্কের বাসিন্দা জেসিকার চুল ১১ দশমিক ৪২ ইঞ্চি লম্বা, ১২ দশমিক ২ ইঞ্চি চওড়া এবং চুলের পরিধি ৬ ফুট ২ দশমিক ৮৭ ইঞ্চি। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন এভিন ডুগাস। তিনি ২০১০ সালে
জীবিত নারীদের মধ্যে সবচেয়ে লম্বা আফ্রোর মালিক হন। এরপর টানা ১৫ বছর এভিন এই রেকর্ড ধরে রাখেন।

Manual8 Ad Code

এত দিন পর অন্য কেউ তাঁর রেকর্ড ভাঙায় মোটেও অসুখী নন এভিন। তিনিও যুক্তরাষ্ট্রের বাসিন্দা। জেসিকা তাঁর রেকর্ড ভেঙেছেন জানার পর এভিন নিজে এসে উত্তরসূরির মাথায় মুকুট পরিয়ে দেন। এভিন বলেন, ‘দিন শেষে আমরা এটাই আশা করি, মানুষ আমাদের দেখে ভাববে, আমি নিজেকে ভালোবাসি, তিনি নিজেকে ভালোবাসেন। আমরা দুজনেই শুধু মানুষকে তাঁর নিজেকে ভালোবাসতে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।’ নিজেদের মধ্যে দুজন কোনো প্রতিযোগিতা করছেন না জানিয়ে এভিন আরও বলেন, ‘সত্যি বলতে, এটা আসলে পুরোপুরি ভালোবাসা।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code