নিউইয়র্কের ‘জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই’ (জেবিবিএ) এর প্যানেল পরিচিতি সভা: ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার অঙ্গীকার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ আমেরিকার মূলধারায় কার্যকর ভূমিকা রাখা সহ প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার অঙ্গীকারের মধ্য দিয়ে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়েছে ‘জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই’ (জেবিবিএ) এর আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘টুকু-মুনির’ প্যানেলের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ জানুয়ারি সোমবার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত এ নির্বাচনী সভায় ‘টুকু-মুনির’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়।

Manual2 Ad Code

সভায় বক্তারা বলেন, ‘টুকু-মুনির’ প্যানেলের সকল প্রার্থীই প্রতিদ্বন্দ্বি প্যানেলের প্রার্থীদের চেয়ে যোগ্যতা-অভিজ্ঞতায় সেরা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ‘টুকু-মুনির’ পরিষদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জেবিবিএ’র বহুল আলোচিত এ নির্বাচন আগামী ৯ জানুয়ারী রোববার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

টুকু-মুনির প্যানেলের সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান টুকুর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজেনেস এসোসিয়েশন অব এনওয়াই-জেবিবিএ’র ‘টুকু-মুনির’ প্যানেল’র সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান টুকু, সহ সভাপতি প্রার্থী সুলতান আহমেদ ও মোহাম্মদ সোলায়মান আলী, সাধারণ সম্পাদক প্রার্থী মুনির হাসান, সহ সাধারণ সম্পাদক প্রার্থী এমডি এল ফারুক, সাংগঠনিক সম্পাদক প্রার্থী এমডি দেলওয়ার হোসেইন, কোষাধ্যক্ষ প্রার্থী এমডি এস হোসেন, দপ্তর সম্পাদক প্রার্থী রাম কে সাহা (অপু), প্রচার সম্পাদক প্রার্থী মোহাম্মদ শাহিন ভূঁইয়া, কালচারাল সম্পাদক প্রার্থী শেখ এইচ আলী, নির্বাহী সদস্য পদ প্রার্থী শামীম মনির, নজরুল ইসলাম মিয়া, মাসুদ আহমেদ প্রমুখ।

Manual8 Ad Code

সমাবেশে ‘টুকু-মুনির’ পরিষদের কর্মী সমর্থকরা ছাড়াও আরো উপস্থিত ছিলেন জেবিবিএর উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী, জাকির মিয়া এবং আনোয়ার হোসেন।

Manual6 Ad Code

সভায় ‘টুকু-মুনির’ প্যানেলের প্রার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়। প্যানেলের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেন সভাপতি প্রার্থী এমডি মাহবুবুর রহমান টুকু।

Manual8 Ad Code

জেবিবিএ’র ‘টুকু -মুনি’র প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি এমডি মাহবুবুর রহমান টুকু, সহ সভাপতি সুলতান আহমেদ ও মোহাম্মদ সোলায়মান আলী, সাধারণ সম্পাদক মুনির হাসান, সহ সাধারণ সম্পাদক এমডি এল ফারুক, সাংগঠনিক সম্পাদক এমডি দেলওয়ার হোসেইন, কোষাধ্যক্ষ এমডি এস হোসেন, দপ্তর সম্পাদক রাম কে সাহা (অপু), প্রচার সম্পাদক মোহাম্মদ শাহিন ভূঁইয়া, কালচারাল সম্পাদক শেখ এইচ আলী এবং নির্বাহী সদস্য শামীম মনির, নজরুল ইসলাম মিয়া, জহিরুল ইসলাম জয়, মাসুদ আহমেদ এবং আব্দুল হাই প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code