মুনা মিডিয়া ও কালচারাল বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual8 Ad Code

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা নিউইর্য়ক সাউথ জোন এর মিডিয়া ও কালচারাল বিভাগের এক মতবিনিময় সভা গত ২৮শে জানুয়ারি শুক্রবার রাত ৮টায় বিএমএমসিসির হল রুমে অনুষ্ঠিত হয়।

সংগঠনের নিউইর্য়ক সাউথ জোন সভাপতি সাফায়াত হোসেন সাফা’র সভাপতিত্বে ও জোনের মিডিয়া ও কালচারাল বিভাগের ডাইরেক্টর আমিনুর রসুল জামসেদ এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মুনার ন্যাশনালপ্রেসিডেন্ট মুহতারাম হারুন অর রশীদ।

 

 

মিডিয়া ব্যক্তিত্ব আবু সালেহ নায়েব আলীর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সভায় বিশেষ অতিথি হিসেবে বিষয় ভিত্তিক আলোচনা রাখেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট মুহতারাম মাওলানা দেলোয়ার হোসাইন,আল কুরআন দাওয়াহ্ সেন্টার, আমেরিকা এর নির্বাহী পরিচালক প্রফেসর ড.মোহাম্মদ রুহুল আমিন, মুনা ন্যাশানাল সোসাল ওয়েলফেয়ার বিভাগের ডাইরেক্টর এম এম সুজন,ড.মাহবুবুর রহমান, মিডিয়া ও কালচারাল বিভাগের ন্যাশনাল সহকারী ডাইরেক্টর ডাক্তার আতাউল উসমানী ও মুনা নিউইর্য়ক নর্থ জোনের সভাপতি হাফেজ আবদুল্লাহ আল আরিফ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুনা ফুড সার্ভিস এর ডাইরেক্টর ড. জাহাঙ্গীর কবীর,রশীদ আহমদ, আবৃত্তকার মুহাম্মদ আনোয়ার ,এডভোকেট আবুল হাশেম,মুহাম্মদ জাকারিয়া ভুইয়া ও শহীদ উল্লাহ কাইসার প্রমুখ।

Manual6 Ad Code

 

 

সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএমসিসির সাবেক প্রেসিডেন্ট আবুল ফজল ফয়সল,নিউইয়র্ক সাউথ জোনের সেক্রেটারী মুহাম্মদ ইমদাদ উল্লাহ, বায়তুলমাল সেক্রেটারী কে. এম. সাইফুল আলম,ব্রুকলিন ইষ্ট চ্যাপ্টারের সভাপতি বেলাল উদ্দিন, সেক্রেটারী মু’তাসিম বিল্লাহ সিরাজী,জয়েন্ট সেক্রেটারী আকরামুল হক,হাসিবুর রহমান,আবু নাসের চৌধুরী,আব্দুল্লাহ আল মাহমুদ,সাদিকুুর রহমান,এম শরীফ উদ্দিন, মুজিবুর রহমান রিপন,মুহাম্মদ নাইমুল হাসান, আবদুস সাত্তার,ও এম রাব্বী প্রমুখ।

Manual3 Ad Code

মতবিনিময় সভায় জোনের মিডিয়া ও কালচারাল বিভাগকে আরো মজবুত ও গতিশীল করতে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code