ইউক্রেনের আগে স্কুলের নিরাপত্তায় তহবিল দেওয়া উচিত: ট্রাম্প

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সাহায্য পাঠানোর আগে যুক্তরাষ্ট্রের উচিত নিজ দেশের স্কুলের নিরাপত্তার জন্য তহবিল প্রদানকে অগ্রাধিকার দেওয়া। আগ্নেয়াস্ত্রের পক্ষে আয়োজিত এক সম্মেলনে এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। হিউস্টনে আগ্নেয়াস্ত্রের পক্ষে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সংগঠন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের সম্মেলনে অংশ নেন ট্রাম্প। সেখানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে বিলিয়ন ডলার সাহায্য হিসেবে পাঠাতে পারে, তাহলে দেশের মাটিতে আমাদের শিশুদের নিরাপদ রাখতে আমাদের যে কোনও কিছু করতে পারা উচিৎ।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code