দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ল ৪০ পয়সা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা থেকে বাড়িয়ে আড়াই টাকা করা হয়েছে।

Manual1 Ad Code

অর্থাৎ দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়েছে বিআরটিএ। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ৩৫ পয়সা বেড়ে ২.৫০ টাকা বাড়ানো হচ্ছে। বর্ধিত এ ভাড়া রোববার (৭ আগস্ট) থেকে কার্যকর হবে।

এর আগে শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এরপর ভাড়া বাড়াতে আজ শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বরাবর আবেদন করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বিকেল ৫টা ২০ মিনিটে ভাড়া পুনঃনির্ধারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে সড়ক পরিবহন মালিক সমিতির বৈঠক শুরু হয়।

বিআরটিএ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এবং পরিবহন খাত সংশ্লিষ্ট প্রতিনিধি বৈঠকে উপস্থিতি ছিলেন।

Manual2 Ad Code

বর্তমানে ঢাকা ও চট্টগ্রামসহ মহানগরীতে ডিজেলচালিত বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১৫ পয়সা। গত নভেম্বরে এই ভাড়া নির্ধারণ করা হয়। এর আগে যা ছিল ১ টাকা ৭০ পয়সা। দূরপাল্লার ৫১ সিটের বাসে কিলোমিটারপ্রতি বর্তমান ভাড়া ১ টাকা ৮০ পয়সা। নভেম্বরের আগে যা ছিল ১ টাকা ৪২ পয়সা। তবে দূরপাল্লার অনেক বাসই ৪০ সিটের। ফলে কিলোমিটারপ্রতি ২ টাকা ৩০ পয়সা ভাড়া গুনতে হয় যাত্রীদের।

Manual5 Ad Code

শুক্রবার রাতে ডিজেলের দাম বেড়েছে এক লাফে ৪২.৫ শতাংশ। এছাড়া অকটেন, পেট্রোল, কেরোসিনের দাম বেড়েছে যথাক্রমে ৫১.৬৮, ৫১.১৬ ও ৪২.৫ শতাংশ। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর আজ সকাল থেকে রাজধানীর সড়কে কমেছে বাস চলাচল। বিআরটিসি ছাড়া বেসরকারি বাস সেভাবে পথে নামেনি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code