শীতে কাঁপছে রংপুর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

জালাল উদ্দিন, রংপুর ॥
উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা রংপুরে জেঁকে বসেছে শীত। হঠাৎ করে হিমালয়ের নিকটবর্তী এ জেলার সর্বত্র ঢাকা পড়েছে ঘন কুয়াশায়। রাতে ও সকালে টুপটাপ শব্দে ঝরছে শিশির। আর সকালে ধানের শীষে জমে থাকা শিশিরের ফোটাই বলে দিচ্ছে শীতের আগমনি বার্তা ।
সোমবার সকাল থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে রাস্তাঘাট, নদ-নদী, খাল-বিল ও ফসলি জমি। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ ও ট্রাকগুলো হেডলাইট চালিয়ে সড়কে চলাচল করছে। জীবিকার সন্ধানে ঘর থেকে বের হওয়া দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো যে যার সাধ্য অনুযায়ী নিজেকে জড়িয়ে নিয়েছেন গরম কাপড়ে। কেউ আবার গরম কাপড় না থাকায় হালকা কাপড় পরেই বেরিয়ে পড়েছেন কাজের সন্ধানে। সদর উপজেলার হরিদেবপুর এলাকার শরিফুল ইসলাম জানান, আজ প্রচুর শীত পড়ছে। মাছ ধরতে বেরিয়ে খুবই ঠান্ডা লাগছে। কিন্তু মাছ না ধরলে পরিবারের সদস্যদের নিয়ে না খেয়ে থাকতে হবে। তাই আমরা নিরুপায়।
একই এলাকার ৮৩ বছর বয়সী কৃষক আমজাদ আলী জানান, আজ খুবেই শীত। তাই খুবই ঠান্ডা লাগছে। কিন্তু কাজ না করলে পেটে ভাত যায় না। তাই এ বয়সেও কাজে বের হতে হয়েছে। এই শীতে খুবই কষ্ট করছি। কেউ আমাকে একটি কম্বল দিলে উপকৃত হতাম।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের রংপুর অঞ্চলের উদ্যান বিশেষজ্ঞ কৃষিবিদ খোন্দকার মো. মেসবাহুল ইসলাম বলেন, শীতে শাক সবজির তেমন ক্ষতি হয় না। তবে তাপমাত্রা ধারাবাহিকভাবে এক দুই সপ্তাহ ১০-১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে আলু গাছের পাতায় এক ধরনের ছত্রাক আক্রমণ করে আলুখেতের ক্ষতি করে।

Manual5 Ad Code

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, গতকাল সোমবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। তিনি বলেন, ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের পরে শৈত্যপ্রবাহ শুলু হতে পারে। ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে তাপমাত্রা নামলেই শৈত্যপ্রবাহ শুরু হবে। ফেব্রুয়ারি কিংবা মার্চের দিকে গিয়ে শীত শেষ হতে পারে।
রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, এখনও শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা যায়নি। শীতজনিত রোগের রোগীদের জন্য উপজেলা মেডিকেল টিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অনান্য মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। তিনি বলেন, শীতজনিত রোগ থেকে মুক্ত থাকার জন্য যেসব খাবারে ভিটামিন সি ও জিংক আছে সেগুলো খেতে হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code