গুচ্ছ ভর্তি পরীক্ষায় যাচ্ছে ৩০ পাবলিক বিশ্ববিদ্যালয়!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক,নিউইয়র্ক: দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩০টি গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় যাচ্ছে। বিশেষায়িত তিন বিশ্ববিদ্যালয় দেশের চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় যেতে চাইছে। তবে তাতে এখনও সম্মত হয়নি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
অন্যদিকে ১৯৭৩ সালের অ্যাক্টে পরিচালিত ঢাকাসহ চার বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে যেতে চায় না। এছাড়া ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে যাওয়ার সুযোগ নেই। আর ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) স্বতন্ত্রভাবেই ভর্তি করাবে শিক্ষার্থীদের। এসব তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘ত্রিশটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় যাচ্ছে। ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তির পরীক্ষা নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে গুচ্ছ পদ্ধতি চলমান থাকবে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বৈঠক করা হয়নি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) অন্য তিনিটি রুয়েট, কুয়েট ও চুয়েটকে চিঠি দেওয়া হয়েছে।  বুয়েটের চিঠির উত্তর পাওয়ার পর অন্য তিনটার সঙ্গে আলোচনা করে করবো। বিশেষায়িত তিনটি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি যেতে চাচ্ছে বুয়েটের সঙ্গে, তবে বুয়েট সম্মত হচ্ছে না। বুয়েট যেহেতু ডিপ্লোমা ভর্তি করায় সেহেতু কারও সঙ্গে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) নিজেরাই করবে।’ ইউজিসি সূত্রে জানা গেছে, সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলে ১৯টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তিতে সম্মত হয়েছে। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এখনও সিদ্ধান্ত নেয়নি।  বুয়েটসহ এই চার বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির জন্য পত্র দিয়েছে ইউজিসি। ডিপ্লোমা কোর্স থাকায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) নিজেরা স্বতন্ত্রভাবে ভর্তির ব্যবস্থা নেবে। আর ১৯৭৩ সালের অ্যাক্ট অনুযায়ী পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিজেরা স্বতন্ত্রভাবে পরীক্ষার মাধ্যমে সম্মান শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিষয়ে এখনও দৃঢ় অবস্থানে।

Manual2 Ad Code

ইউজিসি জানায়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বুয়েটের সঙ্গে গুচ্ছ পদ্ধতিতে যেতে চাইলেও বুয়েট তাতে সম্মতি দেয়নি। এই তিন বিশ্ববিদ্যালয় অপেক্ষায় রয়েছে বুয়েটসহ চার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গুচ্ছ পদ্ধতিতে যাওয়ার জন্য। এছাড়া ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) স্বতন্ত্রভাবেই ভর্তি করাবে শিক্ষার্থী।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code