মাস্টার প্ল্যান ছাড়া প্রাথমিকে অবকাঠামো নির্মাণ শুরু করা যাবে না!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক,নিউইয়র্ক: মাস্টার প্ল্যান ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন করা যাবে না। অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করতে আগে মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। রবিবার (৬ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতর এই নির্দেশনা দিয়েছে। উপজেলা ও থানা শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, মন্ত্রণালয় অনুমোদিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক ইন্সফ্রাসট্রাকচার প্লান অ্যান্ড প্লানিং গাইডলাইন (Insfrastructure Plan and Planing Guideline) অনুযায়ী ইতোমধ্যে এ সংক্রান্ত মাস্টার প্ল্যান কমিটি (উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন কমিটি) মন্ত্রণালয় পুনর্গঠন করেছে। আর তা সবাইকে পাঠানোও হয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিদ্যালয় অবকাঠামো উন্নয়নের আগে কোনও কোনও ক্ষেত্রে মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে না। যা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত।
আদেশে আরও বলা হয়, পিইডিপি-৪ চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প এবং চাহিদাভিত্তিক নতুন জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ২২ হাজার বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ/ভবন নির্মাণ কাজ বর্তমানে এলজিইডি সম্পাদন করছে। এছাড়া ডিপিএইচই কর্তৃক ওয়াশব্লক নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। এসব অবকাঠামো উন্নয়নের আগে প্রাথমিক বিদ্যালয়ের মাস্টার প্ল্যান প্রণয়ন করা অপরিহার্য।
এমতাবস্থায় পিইডিপি-৪ চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং চাহিদাভিত্তিক নতুন জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন শ্রেণিকক্ষ/ভবন নির্মাণ, ওয়াশব্লক নির্মাণ এবং নলকূপ স্থাপন শুরু করার আগে আবশ্যিকভাবে মাস্টার প্ল্যান প্রণয়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code