নওগাঁয় জয়িতাদের সংবর্ধণা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

তমাল ভৌমিক, নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওয়াতায় জয়িতাদের সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হারুন অর রশীদ।
বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন করে। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট রাজিয়া সুলতানা, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীন, জয়িতা লিপি সাহা, জয়িতা রেহেনা ইসলাম ও ইস্ফাত জেরিন প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি জেলার শ্রেষ্ঠ ৫জন জয়িতা অর্থনৈতিক ভাবে সাফল্য নারী নওগাঁ সদরের লিপি সাহা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নিয়ামতপুরের শিল্পী জোয়ারদার, সফল জননী নারী সদরের রাহেনা ইসলাম, নির্যাতনে বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী বদলগাছীর রেশমী সুলতানা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সাপাহারের ইস্ফাত জেরিন এবং সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫জন জয়িতা অর্থনৈতিক ভাবে সাফল্য লিপি সাহা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জীবন নেছা, সফল জননী নারী রাহেনা ইসলাম, নির্যাতনে বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী তানজিলা আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মুন্নী শর্মাকে ফুলের মালা, উত্তলিয় ও ক্রেষ্ট প্রদান কারা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code