দামুড়হুদায় আমন চাল সংগ্রহের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

দামুড়হুদায় (চুয়াডাঙ্গা) :
চুয়াডাঙ্গার দামুড়হুদায় চালকল মালিকদের কাছ থেকে আমন চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা খাদ্য গোদামে দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চাল সংগ্রহ কাজের উদ্বোধন করেন।
আমন চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন।
প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু বলেন, আজ যেমন চাল নেওয়া হচ্ছে সকল সময় যেন এমন চাল নেওয়া হয়। কোন রকম কোমা চাউল যেন নেওয়া না হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন বলেন, প্রকৃত মিলার দের নিকট থেকে যেন চাল সংগ্রহ করা হয়। কোন রকম নিয়মের বাইরে চাল যেন নেওয়া না হয় কোন রকম অনিয়ম যেন না হয়।
দর্শনা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান জানান,দামুড়হুদা উপজেলার ২৮ টি চালকল খেকে ৩৬টাকা কেজি দরে ৩১১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন,দর্শনা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান,খাদ্য পরিদর্শক দামুড়হুদা দেলোয়ার হোসেন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী,সাধারন সম্পাদক হাবিবুর রহমান, সহকারী উপ-খাদ্য পরিদর্শক আশরাফুজ্জামান, ও সহকারী উপ-খাদ্য পরিদর্শক শামসুল আলম ও রাইচমিল মালিক সমিতির সভাপতি আতিয়ার রহমানসহ অন্যান্য মিলারগণ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code